Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

Advertisement

ফরিদপুরের সালথা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনে এ ঘটনা ঘটে।

এ সময় ভবনের নিচতলায় আগুন জ্বলতে দেখে শাখা ব্যবস্থাপক ও কর্মীরা ছুটে এসে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখার ভবনে দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে শাখা ব্যবস্থাপক মো. রাজিব হোসেন ও তার সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। পরে ভবনের মোটরের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ ঘটনায় ব্যাংকের তেমন কোনো ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক রাজিব হোসেন বলেন, রাতে আমি নিজের কক্ষে শুয়েছিলাম। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখি। তাৎক্ষণিকভাবে নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হই।

তিনি আরও বলেন, বুধবার সকালে বিষয়টি সালথা থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাশকতা প্রতিরোধে এমপি নায়াব ইউসুফের নেতৃত্বে বিক্ষোভ

নাশকতা প্রতিরোধে এমপি নায়াব ইউসুফের নেতৃত্বে বিক্ষোভ

কৃষক দল নেতার মৃত্যুর পর থমথমে ভাঙ্গা

কৃষক দল নেতার মৃত্যুর পর থমথমে ভাঙ্গা

ফরিদপুরে স্ত্রীর ‘পরকীয়ায় অতিষ্ঠ’ স্বামী যা করলেন

ফরিদপুরে স্ত্রীর ‘পরকীয়ায় অতিষ্ঠ’ স্বামী যা করলেন

কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শয্যাশায়ী বৃদ্ধার

কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শয্যাশায়ী বৃদ্ধার

সাবেক এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ছাড়লেন দেলোয়ার

সাবেক এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ছাড়লেন দেলোয়ার

ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

আরও পড়ুন

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

সিলেটে মাঠে নেমেছে বিএনপির ৭ বিশেষ টিম

সিলেটে মাঠে নেমেছে বিএনপির ৭ বিশেষ টিম

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

দুই দফা তালাকের পরও ১৬ বছর সংসার, অতঃপর...

দুই দফা তালাকের পরও ১৬ বছর সংসার, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম