ফরিদপুরে স্ত্রীর ‘পরকীয়ায় অতিষ্ঠ’ স্বামী যা করলেন
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর ‘পরকীয়ায় অতিষ্ঠ’ হয়ে তালাকের পর এক মন দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন এক ব্যক্তি। ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে হোসেন মৃধা স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করেন। সেই সঙ্গে এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার ফলিয়া গ্রামে হোসেন মৃধার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখতে স্থানীয় উৎসুক জনতা তার বাড়িতে ভিড় জমান। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় লোকজনের মাঝে নানা আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফলিয়া গ্রামের মৃত মনিহাল সারেণের ছেলে এবং পেশায় মেরিন মাস্টার হোসেন মৃধার সঙ্গে ১৮ বছর আগে বিয়ে হয় আশ্চাপিয়া পিংকীর। দীর্ঘ এই সংসার জীবনে তাদের ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাদের সংসারে অশান্তি শুরু হয়। এ সম্পর্কের কারণে অতিষ্ঠ হয়ে এবং নিজের জীবনরক্ষা ও তিন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ে বিচ্ছেদের মাধ্যমে ১৮ বছরের সম্পর্কের ইতি টানেন হোসেন মৃধা।
এ বিষয়ে হোসেন মাস্টার বলেন, আমাদের ১৮ বছরের সংসার জীবনে তিনটি সন্তান থাকা সত্ত্বেও তার (স্ত্রী) পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। জীবন বাঁচাতে এবং আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণ করে নিজেকে পাপমুক্ত করলাম।

-6afd9d6342d57.jpg)