Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

মো. শাহাদাৎ হোসেন

Advertisement

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে গত ১১ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে মামলাটি করা হয়।

দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করেন। এর আগে গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা করার অনুমোদন দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুদকের নির্দেশে শাহাদাৎ হোসেন ২০২৩ সালের ১৬ এপ্রিল নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী দাখিল করেন। সেখানে তিনি মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার সম্পদের হিসাব দেন।

দুদকের অনুসন্ধানে ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও অন্যান্য নথিপত্র যাচাই করে তার বৈধ আয়ের উৎস হিসেবে বেতন-ভাতা, কৃষি আয়, ব্যবসা এবং অতীতের সঞ্চয়সহ মোট ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা পাওয়া যায়। একই সময়ে পারিবারিক ও অন্যান্য ব্যয় ধরা হয় ২৪ লাখ ৮০ হাজার টাকা। এতে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা দাঁড়ায় ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে তার নামে মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। সম্পদ বিবরণীতে তিনি কোনো ঋণের তথ্য উল্লেখ করেননি এবং অনুসন্ধানেও ঋণের কোনো তথ্য মেলেনি। ফলে বৈধ আয়ের তুলনায় ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এজাহারে বলা হয়েছে, এই সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

উল্লেখ্য, শাহাদাৎ হোসেন (৫৭) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাষড়া গ্রামের বাসিন্দা। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তার স্ত্রী তানিয়া আক্তার ওরফে রুমার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত ১ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছিল দুদক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারও গ্রেফতার

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারও গ্রেফতার

বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকার ডিআইজি

বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকার ডিআইজি

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

আত্মগোপনে থাকা নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

আত্মগোপনে থাকা নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আরও পড়ুন

ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু

ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি, ৪৯ দিন পর মৃত্যু

পদ্মা সেতু টোলপ্লাজায় ককটেল বিস্ফোরণ-ভাঙচুর, ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেফতার ৪

পদ্মা সেতু টোলপ্লাজায় ককটেল বিস্ফোরণ-ভাঙচুর, ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেফতার ৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেউ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম