Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

Advertisement

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সমবেত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশ সদস্যদের বহনকারী সরকারি গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। লাঠিসোটা দিয়ে আঘাত করে গাড়ির সব কাচ ভেঙে ফেলা হয়।

পুলিশের পক্ষ থেকে তাদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষায় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের সামনেই দেদারসে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

পুলিশের সামনেই দেদারসে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম