Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকার ডিআইজি

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকার ডিআইজি

ফরিদপুরের ভাঙ্গা থানাসহ আশপাশের কয়েকটি থানার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

Advertisement

‘শুধু ভাঙ্গাই নয়, ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েকটি থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অর্থনীতি যারা ধ্বংস করেছে, জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সব ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।’

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থানাসহ আশপাশের কয়েকটি থানার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভাঙ্গায় যারা মশাল মিছিল ও নাশকতা করেছে, ফরিদপুরে গাড়িতে আগুন ধরিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পৃথক ঘটনায় ফরিদপুর ও ভাঙ্গায় ২টি মামলা দায়ের করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এছাড়া ভাঙ্গা এবং ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েকটি থানার ওসিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তারা সার্বিক পরিস্থিতি নিয়ে সব সময় সতর্ক অবস্থায় মাঠে থাকবে। ভাঙ্গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, ফরিদপুরে বাসে যারা আগুন দিয়ে একজন মানুষকে হত্যা করেছে, তাদের শনাক্ত করেছি। দ্রুত তাদের গ্রেফতার করে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। এ ঘটনায় ফরিদপুরে মামলা দায়ের করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভাঙ্গায় আগুন নিয়ে মিছিল করেছে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করেছে—এমন কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় বুধবার রাতে ২৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

আত্মগোপনে থাকা নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

আত্মগোপনে থাকা নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

৩ মাস পর লাশ উত্তোলন জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

আরও পড়ুন

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে জামায়াতের ‘কৃষক সমাবেশ’

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম