Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারও গ্রেফতার

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারও গ্রেফতার

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Advertisement

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) আবারও গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের ছেলে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এবার আবারও তাকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওবায়দুল কাদেরের ভাই-ভাতিজা গ্রেফতার

ওবায়দুল কাদেরের ভাই-ভাতিজা গ্রেফতার

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকার ডিআইজি

বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকার ডিআইজি

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

রাতে গ্রেফতার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা

রাতে গ্রেফতার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

আরও পড়ুন

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারও গ্রেফতার

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারও গ্রেফতার

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ৭

ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ৭

প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে

প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম