Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতে গ্রেফতার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

রাতে গ্রেফতার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা

বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা রফিকুল ইসলাম। ফাইল ছবি

Advertisement

বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ তাকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে জামিনে মুক্তি দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ আসামি রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রফিকুল ইসলাম ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলা ও সাম্প্রতিক একটি মারামারি মামলার আসামি। বুধবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে পাখিয়ালাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা  রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

আরও পড়ুন

ফটিকছড়িতে আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ শনিবার

ফটিকছড়িতে আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ শনিবার

রাতে গ্রেফতার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা

রাতে গ্রেফতার, সকালেই জামিন পেলেন আ.লীগ নেতা

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

যে কারণে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

যে কারণে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম