দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
দাউদকান্দিতে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে একটি মাইক্রোবাসসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতাররা পার্শ্ববর্তী হোমনা উপজেলার বাসিন্দা।
গ্রেফতাররা হলেন, হোমনা পূর্বপাড়ার আবুল কালামের ছেলে সুমন (৩৪), বড় ঘাগটিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে মো. শাহিন হাসান শুভ, ওপারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাইদুর রহমান (৪৫), ভবানীপুর গ্রামের মো. হানিফের ছেলে বাদল মিয়া (৪১), কারারকান্দি গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমরান (২৬), একই গ্রামের মো. শেখ ফরিদের ছেলে ইয়াসিন (১৮), আব্দুল মতিনের ছেলে মারুফ (২০), শিবপুর গ্রামের আলম সরকারের ছেলে ইয়াসিন (২০), একই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মাহাবুব সরকার (২২), নুর মোহাম্মদের ছেলে মহিবুল্লাহ (১৯), মনির মিয়ার ছেলে ইমন (১৯), মো. জামির হোসেনের ছেলে মো. হাসান (২১), ভবানীপুর গ্রামের জজ মিয়ার ছেলে মো. সারমিন শাহ (৩২), কারারকান্দি গ্রামের সাব মিয়ার ছেলে শামীম (২২), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে ছোটন (২১) এবং আসাদপুর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে মামুনুর রহমান (৫০)।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা রোধে পুলিশের কয়েকটি দলের সার্বক্ষণিক টহল চলছে। ওই সময় ছাত্রলীগ কর্মীরা দুটি মাইক্রোবাস থেকে নেমে মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে সেখানে জড়ো হচ্ছিল। পরে ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ একটি মাইক্রোবাসসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেফতার করেছে। তবে পালিয়ে যাওয়া অপর মাইক্রোবাসটির কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা রোধে পুলিশের কয়েকটি দল সার্বক্ষণিক টহলরত রয়েছেন।

