Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লা জেলার বিভিন্ন থানায় সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

জেলা পুলিশ সূত্র জানায়, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের নাশকতামূলক ও নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিহত করতে জেলার সবকটি থানায় একযোগে বিশেষ এই অভিযান শুরু করা হয়।

অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ জন এবং বুধবার (১১ নভেম্বর) ৫৬ জনসহ দুই দিনে মোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা রক্ষায় জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. মারুফ

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. মারুফ

আরও পড়ুন

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম