Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

Icon

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

আসাদুল ইসলাম।

Advertisement

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।

এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানা পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেফতার হন। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘পাবনা জেলার সাঁথিয়া থানা পুলিশ একটি ওয়ারেন্টে তাকে গ্রেফতার করে। গ্রেফতারে সহযোগিতা করে গুলশান থানা পুলিশ। ইতোমধ্যে অভিযানিক দল গ্রেফতারকে পাবনা নিয়ে গেছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তার চাকরি চলে যায়। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে। তার বাবার নাম আবুল মজিদ মোল্লা।

চাকরিচ্যুত হওয়ার পর থেকেই আসাদুল নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত বলেও দাবি করতেন।

পুলিশ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে প্রচার করতেন আসাদুল। এই পরিচয় ব্যবহার করে চাকরি, বদলি ও পদোন্নতি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি।

এমনকি মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঢাকা-পাবনা রুট ২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে নাপিত আটক, পুলিশের দাবি যুবলীগকর্মী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে নাপিত আটক, পুলিশের দাবি যুবলীগকর্মী

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

আরও পড়ুন

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম