Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

মোশারফ হোসেন মুসা

Advertisement

পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন এক শিক্ষক। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

এ ঘটনা তদন্তে বিদ্যালয়ের শিক্ষক আয়েশা খাতুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পরিচালনা কমিটি বৈঠক করে এ তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিয়ের পর গত বুধবার সকালে অভিযুক্ত শিক্ষক মোশারফ হোসেন মুসা বিদ্যালয়ে গেলে তাকে প্রবেশ করতে বাধা দেন শিক্ষকরা। পরে ক্লাশ না নিয়েই বাড়ি ফিরে যান মুসা।

জানা গেছে, উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোশারফ হোসেন মুসার সঙ্গে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে যান। প্রথমে বিয়ে করতে অস্বীকৃতি জানালেও পরে চাপের মুখে গত শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে গোপনে ওই শিক্ষার্থীকে বিয়ে করেন শিক্ষক মুসা।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বিয়ের অভিযোগ ওঠার পরও অভিযুক্ত শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হলে গোপনে ওই শিক্ষার্থীকে শিক্ষকের বাড়ি থেকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং ওই শিক্ষার্থীর দুই দিন ধরে তার বাড়িতে অবস্থান ও রাতযাপনের বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তসলিম আরিফ তুষার জানান, তিনিও তিন দিন আগে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তার মতে, এমন একটি ন্যক্কারজনক ঘটনায় বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় জরুরি সভা আহ্বান করা হয়েছে। দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে কিছু জানায়নি। তবে বাল্যবিবাহ একটি রাষ্ট্রীয় অপরাধ। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে বিয়ে করায় অভিযুক্ত শিক্ষকের নৈতিক স্খলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদকে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক বলেন, শিক্ষার্থীরা শিক্ষকের কাছে সন্তানের মতো। একজন শিক্ষকের কাছ থেকে এমন ঘটনায় তারা হতবাক। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

মাছ ধরতে গিয়েছিল বিলে পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

আরও পড়ুন

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম