Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকা-পাবনা রুট

২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

Advertisement

ঢাকা-পাবনা রেলপথে চলাচল শুরু করতে যাওয়া ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামের দুটি নতুন আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আটটা থেকে অনলাইনে এসব টিকিট কেনা যাচ্ছে। প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের ভ্রমণের টিকিট সংগ্রহ করা যাবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা থেকে ঢাকার সাধারণ টিকিটের দাম রাখা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন মাধ্যম ‘সহজ’-এর সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত ২০ টাকা যোগ হয়ে মোট মূল্য পড়ছে ৪৪৫ টাকা।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন এই দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট অনলাইনে নয়, পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। বিশেষ ওই যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।

নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে। এদিন ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা রুটে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে নাপিত আটক, পুলিশের দাবি যুবলীগকর্মী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে নাপিত আটক, পুলিশের দাবি যুবলীগকর্মী

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

নিয়োগ পাওয়া সহকারী স্টেশন মাস্টাররা যেসব শর্ত মানতে হবে

নিয়োগ পাওয়া সহকারী স্টেশন মাস্টাররা যেসব শর্ত মানতে হবে

আরও পড়ুন

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকা-পাবনা রুট ২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম