Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে জামাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের গুণবতী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জামাল উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কামতা গ্রামের মজুমদার সওদাগরের ছেলে।

গুণবতী রেলস্টেশনের স্টেশন মাস্টার এসএম ফখরুল আলম জানান, বুধবার দুপুরে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি গুণবতী স্টেশন এলাকা অতিক্রমকালে জামাল উদ্দিন রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহত জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে গুণবতী এলাকার পরিত্যক্ত খাদ্যগুদামের পাশে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

খবর পেয়ে লাকসাম জিআরপি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. মারুফ

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. মারুফ

দেবিদ্বারে জামায়াত নেতাকে মারধর করে ৭ লাখ টাকা ছিনতাই

দেবিদ্বারে জামায়াত নেতাকে মারধর করে ৭ লাখ টাকা ছিনতাই

নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

আরও পড়ুন

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম