Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Icon

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ও কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ইনসেটে ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন।

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৮ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের প্রবাসী এক নারীর সঙ্গে স্থানীয় বিল্লাল হোসেন নামের এক যুবকের পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে গ্রামে একটি সালিশ বৈঠক ডাকা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশে উপস্থিত শত শত মানুষের সামনে ২৪-২৫ বছর বয়সি ওই নারীকে মাটিতে বসিয়ে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন নিজেই। একপর্যায়ে তিনি ওই নারীর মাথা নিচের দিকে চেপে ধরে পেটে জুতা দিয়ে আঘাত করেন।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

একই দিনে জারি করা আরেকটি পৃথক স্মারকে চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী কেন তাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব জেলা প্রশাসকের মাধ্যমে আগামী ১০ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, আমি এ-সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন এমপি শাওন

নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন এমপি শাওন

নেতৃত্ব ও বৈশ্বিক কূটনীতি বিকাশে কুমিল্লায় ‘মডেল জাতিসংঘ’ সম্মেলন

নেতৃত্ব ও বৈশ্বিক কূটনীতি বিকাশে কুমিল্লায় ‘মডেল জাতিসংঘ’ সম্মেলন

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম