Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

কিশোরগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেও কোনো সমাধান হয়নি।

২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিলের সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে তারা উত্তেজিত হয়ে জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করেন। এরপর লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাকে মারধর করেন। এ সময় জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

গুরুতর আহত অবস্থায় জ্যোৎস্নাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জ্যোৎস্না বেগমের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসির বিরুদ্ধে অভিযোগ, নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন মেজর আখতার

ওসির বিরুদ্ধে অভিযোগ, নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন মেজর আখতার

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

সাবানা হত্যা মামলায় আপন ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সাবানা হত্যা মামলায় আপন ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

আরও পড়ুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নারীকে জুতাপেটার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম