Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন শেষে অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ লোকজন।

Advertisement

কিশোরগঞ্জে পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে মো. ইমরান নামে এক যুবক খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন শেষে অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ লোকজন। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ইমরান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ার চর গ্রামের আবদুস শহীদের ছেলে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে পাশের প্যাড়াভাঙ্গা এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্যাড়াভাঙ্গা এলাকায় পাওনা ২ হাজার ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরানের সঙ্গে আবু কালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু কালাম ইমরানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ইমরান। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমরান হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ বিশ্বরোডের নতুন জেলখানা মোড়ে মানববন্ধন করেন নিহতের স্বজন ও স্থানীয় লোকজন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত আবু কালাম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য টাকার বিরোধকে কেন্দ্র করে একজন মানুষকে প্রাণ দিতে হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে যায়। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ইমরান হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মঙ্গলবার সকালে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জেলখানা মোড়ে মানববন্ধন করেন।

তিনি আরও বলেন, মানববন্ধন শেষ হওয়ার প্রায় আধা ঘণ্টা পর অভিযুক্ত আবু কালামের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইমরান হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মণ্ডপজুড়ে হারানো গ্রামবাংলার মুগ্ধতা

মণ্ডপজুড়ে হারানো গ্রামবাংলার মুগ্ধতা

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরও পড়ুন

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

আলোচিত রুমির অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য, বাসায় তালা

আলোচিত রুমির অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য, বাসায় তালা

নিয়োগে দুর্নীতি, পবিপ্রবির সাবেক ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

নিয়োগে দুর্নীতি, পবিপ্রবির সাবেক ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম