Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Advertisement

Icon

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভা আনোয়ারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে এবং আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক হোসেনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আদিবার মা মরিয়ম বেগমের চাকরির সুবাদে বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সকালে ঘুম থেকে উঠে আদিবা তার মামাতো বোন নুসাইবার সঙ্গে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলার কোনো একসময় দুজনেই পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

আমেরিকা প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

আমেরিকা প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

আরও পড়ুন

টঙ্গীতে জুটের গুদামে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

টঙ্গীতে জুটের গুদামে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক

ঋণের টাকায় লাউ চাষ, এক রাতেই সর্বস্বান্ত কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম