আমেরিকা প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো ও পাকুন্দিয়া প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম
নিহত আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পল্লি থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক আমেরিকা প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে পাকুন্দিয়া উপজেলার কোশাকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য তার লাশ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার কোশাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। প্রায় ৩৫ বছর ধরে সিরাজুল ইসলাম যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক।
জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিরাজুল ইসলাম ঘুমাতে যান। শুক্রবার সকালে ঘরের ভেতর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
জানা গেছে, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও গ্রামের বাড়িতে তার যাতায়াত ছিল। শুক্রবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

-6abfbec80680c.jpg)