Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাচ-গানের কথা বলে ডেকে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

নাচ-গানের কথা বলে ডেকে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

Advertisement

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাচ-গানের কথা বলে ডেকে এনে এক তরুণীকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকায় জিম্মি দশা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে মোখলেছুর রহমান মিঠুকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় চায়ের আড্ডার দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে নাচ-গানসহ অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সেখানে নাচ-গানের কথা বলে তিন তরুণীকে ভাড়া করে আনা হয়।

পরবর্তীতে তিন তরুণীর মধ্যে দুইজন চলে গেলেও ভুক্তভোগী তরুণীর কাছে থাকা ৫ হাজার ৬শ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে জিম্মি করে রাখা হয়। পরে এক সপ্তাহ ধরে আটকে রেখে মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।

একপর্যায়ে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ভুক্তভোগী তরুণী অভিযুক্তদের কাছে টাকা চাইতে বৃহস্পতিবার নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডা হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ও থানায় খবর দিলে ভূরুঙ্গামারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে গ্রেফতার করে।

গ্রেফতার মোখলেছুর রহমান মিঠু ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা। মামলার অপর অভিযুক্তরা হলেন—নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর। তারা সবাই ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খেলাকে পেশা হিসেবে নেওয়ার বার্তা ত্রাণমন্ত্রীর

খেলাকে পেশা হিসেবে নেওয়ার বার্তা ত্রাণমন্ত্রীর

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

আরও পড়ুন

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম