Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খেলাকে পেশা হিসেবে নেওয়ার বার্তা ত্রাণমন্ত্রীর

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম

খেলাকে পেশা হিসেবে নেওয়ার বার্তা ত্রাণমন্ত্রীর

Advertisement

যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ক্রীড়াজগৎ এখন বিশ্বজুড়ে অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত।

বিশ্ব ফুটবলের উদাহরণ টেনে তিনি বলেন, পৃথিবীর বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি ৮৬০ কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেছেন। খেলাধুলা যে কত বড় অর্থনৈতিক ও পেশাগত সুযোগ তৈরি করতে পারে, এটি তারই প্রমাণ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলাকেই তাদের ভবিষ্যৎ হিসেবে বেছে নিতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত ‘জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্ট শুরু হয়েছে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে প্রান্তিক গ্রামগঞ্জ থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে। তাদের প্রতিভার পূর্ণ বিকাশে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দুস্থ খেলোয়াড়দের পুনর্বাসনের ব্যবস্থাও করা হচ্ছে। এক কথায়, প্রাথমিক বিদ্যালয় থেকেই খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে অনন্য খ্যাতি অর্জন করবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

এদিকে উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের প্রথম খেলায় নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থাকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কুড়িগ্রাম সদর উপজেলা।

আয়োজকরা জানিয়েছেন, তরুণদের ক্রীড়ামুখী করতে এবং স্থানীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভা ক্রীড়া সংস্থাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

ইয়াবাসহ গ্রেফতার সেই বিএনপি নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতার সেই বিএনপি নেতা বহিষ্কার

আরও পড়ুন

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম