Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

Icon

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

Advertisement

বাগেরহাটের ফকিরহাটে স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় গলার ওড়না প্যাঁচিয়ে সালমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তার স্বামী মো. জাহাঙ্গীর আলম নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন।

নিহত সালমা আক্তার ফকিরহাট উপজেলার উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাহাঙ্গীর আলম তার স্ত্রীকে ভ্যানে বসিয়ে বাড়ি থেকে ফকিরহাট সদর বাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত ভ্যানের চাকায় সালমা আক্তারের গলার ওড়না প্যাঁচিয়ে যায়। এতে তিনি হঠাৎ ভ্যান থেকে নিচে ছিটকে পড়ে গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক সালমা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বলেশ্বর নদীতে গরু নিয়ে কুমির ও মানুষের লড়াই, জিতল কে

বলেশ্বর নদীতে গরু নিয়ে কুমির ও মানুষের লড়াই, জিতল কে

৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সেই ইব্রাহিমের

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সেই ইব্রাহিমের

মায়ের কাছে বেড়িয়ে ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্র

মায়ের কাছে বেড়িয়ে ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্র

জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬

জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬

রামপাল মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চারদিন ধরে বন্ধ

এখনো আসেননি দুই ভারতীয় প্রকৌশলী রামপাল মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চারদিন ধরে বন্ধ

ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার পরিচয় দেব

আইনমন্ত্রী ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার পরিচয় দেব

আরও পড়ুন

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম