Logo
Logo
×

Advertisement

জাতীয়

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রাম থেকে নির্বাচনে কোনো আসন না পেলেও উন্নয়ন থেকে এ জেলা বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, আপনারা অনেকে ধারণা করতে পারেন, কুড়িগ্রাম থেকে আমরা কোনো আসন পাইনি বলে সরকার এ জেলাকে অবহেলা করছে। উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে কোনোভাবেই অবহেলা করা হবে না।

তিনি বলেন, কুড়িগ্রাম একটি পশ্চাৎপদ জেলা। এখানে এখনো অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এ কারণে আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং মানুষ এ সরকারের ওপর আস্থা অর্জন করতে পারে। 

ত্রাণমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত বিভাগকে পঙ্গু করে ফেলেছিল। রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়ার কারণে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়; বিভিন্ন স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্যতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

ভবন উদ্বোধনের পর মন্ত্রী রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন পরিদর্শন করেন। এ সময় রাজারহাট উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খেলাকে পেশা হিসেবে নেওয়ার বার্তা ত্রাণমন্ত্রীর

খেলাকে পেশা হিসেবে নেওয়ার বার্তা ত্রাণমন্ত্রীর

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

ইয়াবাসহ গ্রেফতার সেই বিএনপি নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতার সেই বিএনপি নেতা বহিষ্কার

আরও পড়ুন

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

শাহজালালে যাত্রী হয়রানি বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত

বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম