Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

মাচায় লাউ চাষ

Advertisement

বন্যা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলা করে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের মানুষ এখন আয়ের বিকল্প উৎসে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। ভেড়া পালন, সবজি চাষ, বস্তায় আদা উৎপাদন এবং ভার্মি কম্পোস্ট তৈরির মতো উদ্যোগে বদলে যাচ্ছে তাদের জীবনমান।

জানা গেছে, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় চলতি বছর উপজেলার ১২টি চরের ৩৬০টি দরিদ্র পরিবারকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮০টি পরিবারকে ভেড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি শীত ও গ্রীষ্মকালীন সবজির বীজ, বস্তায় আদা চাষ, কেঁচো সার উৎপাদন, কমিউনিটিভিত্তিক সবজি চাষ, পণ্য বিপণনে ‘বন্ধু বাজার’ স্থাপন এবং সুশাসন ও আইনগত পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।

সরেজমিন চরাঞ্চলের এলাকাগুলো ঘুরে দেখা যায়, প্রকল্পের আওতায় ৩০টি নদীভাঙন কবলিত পরিবারের একটি গ্রুপে জনপ্রতি একটি করে ভেড়া ও সবজি চাষের বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

চর শাখাহাতি গ্রামের ফাতেমা বেগম জানান, আধুনিক পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে তিনি বসতবাড়িতে সবজি চাষ করছেন। এ বছর ১০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এতে সংসারের খরচ মেটানোর পাশাপাশি কিছু টাকা সঞ্চয়ও করেছেন। ফলে স্বামীর একার আয়ের ওপর নির্ভরশীলতা কমেছে।

খামার বাঁশপাতার এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, ফ্রেন্ডশিপের প্রকল্প থেকে ৪ হাজার ১০০ টাকা মূল্যের একটি ভেড়া পেয়েছিলেন তিনি। সেই ভেড়া থেকে ৭টি বাচ্চা হয়েছে। দুটি ভেড়া ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। বর্তমানে তার আরও ৬টি ভেড়া রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

আল্পনা খাতুন জানান, তিনি কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নিয়ে বসতবাড়িতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন। প্রতি মাসে তিনি দেড় থেকে ২ হাজার টাকার সার বিক্রি করছেন এবং ৫০টি বস্তায় আদা চাষ করেছেন।

এলাকায় আরও অনেক পরিবার এভাবে আয়ের নতুন সুযোগ তৈরি করছে। একইসঙ্গে স্থানীয়দের মধ্যে জৈবসার ও ফেরোমন ফাঁদের ব্যবহার বাড়ার পাশাপাশি বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন ও আইনি অধিকার নিয়েও সচেতনতা তৈরি করছে সংস্থাটি।

প্রকল্পের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক বলেন, চলতি বছর উপজেলার ১২টি চরের ৩৬০ জন সদস্যকে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কনক চন্দ্র রায় জানান, প্রকল্পের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপকারভোগীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে আসছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বীরেন্দ্র নাথ রায় বলেন, প্রকল্পের আওতায় এ বছর চরাঞ্চলের ১৮০টি পরিবারকে ভেড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভেড়াগুলোকে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক দেওয়া হয়েছে। চরাঞ্চল ভেড়া পালনের উপযোগী হওয়ায় এ উদ্যোগ স্থানীয় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

জেঁকে বসেছে শীত ‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

ইয়াবাসহ গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

কৃষকের ফলানো সোনার ধানে বৃষ্টির খড়্গ

কৃষকের ফলানো সোনার ধানে বৃষ্টির খড়্গ

আরও পড়ুন

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম