Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করছেন মামুন হোসেন। ছবি: সংগৃহীত

Advertisement

চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক যুবক। তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।

মামুন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় বাসিন্দা কাজল জানান, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি লেগে থাকত। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, আমার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করার একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেউ কেউ মামুনের সিদ্ধান্তকে আবেগের বহিঃপ্রকাশ বলে আখ্যা দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, বিচ্ছেদের কষ্ট ভুলতে এমন কাণ্ড করেছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কৃষকের ফলানো সোনার ধানে বৃষ্টির খড়্গ

কৃষকের ফলানো সোনার ধানে বৃষ্টির খড়্গ

নদী কেড়েছে সব, তবু থামেনি ফসল ফলানোর লড়াই

নদী কেড়েছে সব, তবু থামেনি ফসল ফলানোর লড়াই

নদীর বুকে সোনালি স্বপ্ন

নদীর বুকে সোনালি স্বপ্ন

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

দুদিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে খেটে খাওয়া মানুষ

দুদিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে খেটে খাওয়া মানুষ

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

আরও পড়ুন

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

বিচ্ছেদের পর বিয়েকে ‘না’, দুধ দিয়ে গোসল করে যুবকের শপথ

দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী

দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, আতঙ্ক

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, আতঙ্ক

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম