Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

Icon

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা

Advertisement

অর্থবিত্ত কিংবা প্রচারণার চাকচিক্য নেই। পোস্টার বা বড় ব্যানার তৈরির সামর্থ্য না থাকায় নিজের জীবিকার অবলম্বন ঝালমুড়ির ভ্যানেই ব্যানার লাগিয়ে আগাম নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন ৬১ বছর বয়সি আহম্মদ হোসাইন শেখ আফজাল।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪ নম্বর চাকিরপশার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

প্রায় ৩৫ বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করছেন আফজাল। বর্তমানে প্রতিদিন তার মোট বিক্রি প্রায় ৫০০ টাকা। সামান্য এ আয়ে সংসার চালানোই দায়, তাই ব্যতিক্রমী পন্থায় নিজের ভ্যানগাড়িটিকে প্রচারণার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তিনি।

উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া গ্রামের মরহুম আমির উদ্দিনের ছেলে আফজাল। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়ার্ডের মানুষ আমাকে চায়। তাদের উৎসাহেই নির্বাচনে অংশ নিতে চাই। আমার স্লোগান—কথা নয়, কাজে হবে পরিচয়; জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়। নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়তে কাজ করব।’

এর আগে ১৯৯৫ সালে বই প্রতীক নিয়ে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেছিলেন আফজাল। সেবার মাত্র ছয় ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। দীর্ঘ ৩১ বছর পর আবারও জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন এই ঝালমুড়ি বিক্রেতা।

আফজাল রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয়, রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুল ও শিশু নিকেতনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঝালমুড়ি বিক্রি করেন। তার তিন ছেলে শেখ মেহেদী হাসান রাজু (২৮), শেখ রাসেল (২৫) ও শেখ রাশেদও (২৩) ভ্যানে করে ঝালমুড়ি বিক্রির পেশায় যুক্ত।

স্থানীয় বাসিন্দা আজাদ, ভাস, সন ও বীরু জানান, দীর্ঘদিন ধরে ঝালমুড়ি বিক্রির সুবাদে আফজাল এলাকায় সবার পরিচিত মুখ। তার নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ এবং ভ্যানে ব্যানার লাগিয়ে প্রচারণার বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে সাদা রং দিল দুর্বৃত্তরা

রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে সাদা রং দিল দুর্বৃত্তরা

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, অপেক্ষায় প্রহর গুনছেন স্বামী-ছেলে

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, অপেক্ষায় প্রহর গুনছেন স্বামী-ছেলে

কোন ইউপিতে কখন ভোট

কোন ইউপিতে কখন ভোট

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

চার মাস আগে বাল্যবিয়ে, তিন মাসে বিচ্ছেদ, অতঃপর...

চার মাস আগে বাল্যবিয়ে, তিন মাসে বিচ্ছেদ, অতঃপর...

আরও পড়ুন

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম