Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি

Advertisement

কক্সবাজারের উখিয়ায় খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে আসে সাতটি বন্যহাতি। দুই ঘণ্টার চেষ্টায় সেগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

ছোট-বড় সাতটি হাতির এই পালকে ঘিরে স্থানীয়দের মধ্যে একইসঙ্গে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় হাতিগুলো গহিন বনে ফিরে যায়।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম ও আবদুল হামিদ জানান, সকালে ছোট-বড় সাতটি হাতির একটি পাল বন থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। খবর ছড়িয়ে পড়লে হাতিগুলো দেখতে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা।

একদিকে কাছ থেকে বন্যহাতি দেখতে পেয়ে অনেকে কৌতূহলী হয়ে ওঠেন, অন্যদিকে ফসল ও জানমালের ক্ষতির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, হাতির পাল লোকালয়ে প্রবেশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ। তার নেতৃত্বে বন বিভাগের কর্মী ও ইআরটি সদস্যরা হাতিগুলোকে বিরক্ত না করে নিরাপদে বনে ফেরানোর উদ্যোগ নেন। প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় হাতির পালটিকে বনে ফেরত পাঠানো সম্ভব হয়।

এ বিষয়ে থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ জানান, খাবারের সন্ধানে হাতিগুলো বন থেকে লোকালয়ে চলে এসেছিল। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহকর্মী ও ইআরটি সদস্যদের সহযোগিতায় হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, থাইংখালীর চোরাখোলা এলাকায় সাতটি বন্যহাতির পাল লোকালয়ে চলে আসার খবর পেয়েই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়। হাতিগুলো যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে এবং স্থানীয় বাসিন্দারাও নিরাপদে থাকেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

পায়ে আঘাত নিয়ে লোকালয়ে স্ত্রী হাতি, কাঁদছে সঙ্গী পুরুষ হাতি

পায়ে আঘাত নিয়ে লোকালয়ে স্ত্রী হাতি, কাঁদছে সঙ্গী পুরুষ হাতি

কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর

কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর

জাল টানলেই উঠছে লাখ লাখ টাকার মাছ

জাল টানলেই উঠছে লাখ লাখ টাকার মাছ

পানিতে ভাসছিল সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা

পানিতে ভাসছিল সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা

আরও পড়ুন

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম