জাল টানলেই উঠছে লাখ লাখ টাকার মাছ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির মাছ। টানা জালে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় টেকনাফের বিভিন্ন মৎস্য ঘাটে জমে উঠেছে মাছের বেচাকেনা। প্রতিদিন এসব ঘাটে বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার মাছ। এতে খুশি স্থানীয় জেলেরা।
রোববার (১৫ নভেম্বর) টেকনাফের বাহারছড়াসহ বিভিন্ন মৎস্য ঘাটে টানা জালে ধরা পড়া মাছ লাখ লাখ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সাগর থেকে জেলেদের মাছ ধরে কূলে তোলার দৃশ্য উপভোগ করছেন টেকনাফে বেড়াতে আসা পর্যটকরাও।
সকালে বাহারছড়া, শিলখালী ও বিজিবি চেকপোস্ট মৎস্য ঘাটসহ বেশ কয়েকটি ঘাটে মাছ শিকার শেষে বেচাকেনা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন জানান, রোববার বাহারছড়া বিজিবি মৎস্য ঘাট থেকে তারা ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকার মতো টানা জালের মাছ বিক্রি করেছেন। মাছ শিকার এখন তাদের অর্থনৈতিক আয়ের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। শুধু এই ঘাটেই নয়, টেকনাফের প্রতিটি ঘাটে কোনো না কোনো দিন টানা জালে লাখ লাখ টাকার মাছ ধরা পড়ে।
বাহারছড়া এলাকার শীলখালীর বাসিন্দা মো. কেফায়ত উল্লাহ তার ফেসবুকে লিখেছেন, একদিনে ২০ লাখ টাকার টানা জালের ছুরি মাছ বিক্রি করেছেন। তবে তার মোবাইল নম্বর না পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, জেলেরা ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করায় এখন মাছ শিকারে সুফল পাচ্ছেন।

-6af984a2abf5a.jpg)