Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) বিশেষ অভিযানে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি ফোন জব্দ করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় সাবরাং ইউনিয়নের গোলার পাড়া এলাকার লালু মিয়ার ছেলে মো. হোসেনকে (৫০) আটক করা হয়। ওই ঘটনায় একই এলাকার বসুর ছেলে মো. শাকেরকে পলাতক আসামি করা হয়েছে।  

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল নামক স্থান দিয়ে নাফ নদী হয়ে মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। সাবরাং বিওপির বিশেষ টহল দল ১টি স্পিডবোটসহ নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান গ্রহণ করে। 

পরবর্তীতে রাতে বিজিবির বিশেষ টহল দলের থার্মাল ইমেজার এবং রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আগত ২ জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। বিজিবির আভিযানিক দল তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যায়ে উক্ত ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে ১ জন সন্দেহভাজন ব্যক্তি সাঁতরে পার্শ্ববর্তী কেওড়াবাগানে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল অপর ১ জন ব্যক্তিকে ১টি বস্তাসহ নাফ নদী থেকে আটক করে। আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার

মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার

ইয়াবাসহ আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার

ইয়াবাসহ আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার

‘পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

‘পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

আরও পড়ুন

আরও এক ইউরেনিয়ামের চালান পৌঁছেছে রূপপুরে

আরও এক ইউরেনিয়ামের চালান পৌঁছেছে রূপপুরে

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

রংপুরের ২২ উপজেলা খাবার পাচ্ছে না চার লাখ শিশু

খাবার পাচ্ছে না চার লাখ শিশু

আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম