Logo
Logo
×

Advertisement

খবর

রংপুরের ২২ উপজেলা

খাবার পাচ্ছে না চার লাখ শিশু

প্রকল্পের বাকি এক বছর, চুক্তি শেষ হওয়ায় বন্ধ সরবরাহ

Icon

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরে প্রকল্পের মেয়াদ শেষ হতে এখনো এক বছরের বেশি সময় বাকি। অথচ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিভাগের ২২টি উপজেলায় বন্ধ হয়ে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ। এতে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী নিয়মিত খাবার থেকে বঞ্চিত হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাটেও বন্ধ রয়েছে খাবার সরবরাহ।

রংপুর বিভাগের ২২টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ইএসডিওর (ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) খাবার সরবরাহ ১০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সরকারি প্রকল্পের মেয়াদ এখনো এক বছরের বেশি সময় বাকি।

রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৬ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৩১ জন এবং ছাত্রী ৮ হাজার ৮১২ জন। কর্মসূচি চালুর সময় ২০২৫ সালের ২৮ ডিসেম্বর শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৯৪৩ জন। পরে শিক্ষার্থী বেড়েছে ২ হাজার ৯০০ জন।

সংশ্লিষ্টদের মতে, স্কুল ফিডিং কর্মসূচি শুধু শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণ নয়, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রকল্পের মেয়াদ চলমান থাকা অবস্থায় সরবরাহকারী প্রতিষ্ঠানের চুক্তি শেষ হওয়ার আগেই নতুন চুক্তি বা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। দ্রুত খাবার সরবরাহ চালু না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র ও নিু আয়ের পরিবারের শিশুরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির মেয়াদ ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৫ হাজার ৪৫২ কোটি ৪১ লাখ টাকা। এর আওতায় দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার শিক্ষার্থীদের সপ্তাহের নির্ধারিত দিনে বিস্কুট, কলা, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কর্মসূচির আওতায় ইএসডিওর মাধ্যমে শিক্ষার্থীদের বনরুটি, কলা ও সিদ্ধ ডিম সরবরাহ করা হতো। ইউএইচটি দুধ সরবরাহের দায়িত্বে ছিল রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এবং ফর্টিফাইড বিস্কুট সরবরাহের দায়িত্বে ছিল প্রাণ ডেইরি। তবে রাজারহাটের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ, অক্টোবর থেকেই প্রাণ ডেইরি ও রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড দুধ ও বিস্কুট সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে প্রাণ ডেইরি ও রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ইএসডিওর হেড অব উইং যামিনী কুমার রায় বলেন, তাদের সঙ্গে করা চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখনো নতুন করে দরপত্র বা চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। নতুন চুক্তি ছাড়া খাবার সরবরাহ করা সম্ভব নয়।

রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় খাবার সরবরাহ বন্ধ হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে কার্যক্রম চলবে, সে বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

ইএসডিওর রাজারহাট উপজেলা প্রকল্প কর্মকর্তা খালেদা আক্তার বলেন, গত ১০ নভেম্বর তাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এ কারণে খাবার সরবরাহ বন্ধ রয়েছে। অধিদপ্তর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে বিষয়টি জানানো হয়েছে। তবে আলাদা কোনো চিঠি দেওয়া হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রংপুরের ২২ উপজেলা খাবার পাচ্ছে না চার লাখ শিশু

খাবার পাচ্ছে না চার লাখ শিশু

সাজেকে অবরোধ মোটরসাইকেল ও গাড়ির চাবি আটকে বিশৃঙ্খলা

মোটরসাইকেল ও গাড়ির চাবি আটকে বিশৃঙ্খলা

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীর মোবাইল টাকা ছিনতাই

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীর মোবাইল টাকা ছিনতাই

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়ম

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম