Logo
Logo
×

Advertisement

খবর

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীর মোবাইল টাকা ছিনতাই

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শেরপুরের পর্যটনকেন্দ্র গজনী অবকাশে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ৮ শিক্ষার্থী। শুক্রবার পর্যটনকেন্দ্রের ভেতরে অস্ত্রের মুখে তাদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় ৮০ জন গজনী অবকাশে ঘুরতে এসেছেন। সকালে খাবার খেয়ে আটজন পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন। এসময় দুই উপজাতি ব্যক্তি আগ্নেয়াস্ত্র, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়। একপর্যায়ে আটটি মুঠোফোন, মানিব্যাগ, নগদ টাকা, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে তাদেরকে সামনের দিকে দৌড়াতে বলে। পেছনে তাকালে গুলি করার হুমকি দেয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রংপুরের ২২ উপজেলা খাবার পাচ্ছে না চার লাখ শিশু

খাবার পাচ্ছে না চার লাখ শিশু

সাজেকে অবরোধ মোটরসাইকেল ও গাড়ির চাবি আটকে বিশৃঙ্খলা

মোটরসাইকেল ও গাড়ির চাবি আটকে বিশৃঙ্খলা

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীর মোবাইল টাকা ছিনতাই

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীর মোবাইল টাকা ছিনতাই

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়ম

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম