Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

টেকনাফে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। ছবি: যুগান্তর

Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের বলেছেন, দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না। কখনো মনে হয় সালাহউদ্দিন প্রধানমন্ত্রী, আবার কখনো মনে হয় তারেক রহমান প্রধানমন্ত্রী। কে প্রধানমন্ত্রী, তা আপনারা বসে ঠিক করুন।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে টেকনাফ পৌর শহরের শাপলা চত্বরে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। কিন্তু তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। দুনিয়ার সব বিষয়ে তাকে কথা বলতে দেখা যায়। অথচ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।

তিনি বলেন, সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীরা। এমন ঘটনার পরও স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করেন, তা বোধগম্য নয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আমার বড় প্রশ্ন জাগে যে- আওয়ামী লীগ, যুবলীগ এতগুলো মানুষ হত্যার পরেও কেন টেকনাফে তারা মিছিল করতে পারে, কেন আপনারা তাদের হাত-পা কেটে রেখে দিতে পারেন না?

আওয়ামী লীগ নির্যাতনের কথা তুলে ধরে জাবের বলেন, সারা দেশের মতো ভবিষ্যতে যদি টেকনাফে আওয়ামী লীগ, যুবলীগ মিছিল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন। 

পলাতক শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসীদের গডমাদার হাসিনা কলমটা টেবিলে রেখে ভারতে পালিয়ে গেছে, তখন তো কোনো পাসপোর্ট লাগে নাই। এখনও পাসপোর্ট লাগবে না। তাকে ডিসেম্বরের আগেই আসতে বলেন। আমাদের সঙ্গে তার বোঝাপড়া এখনো শেষ হয়নি। এখনো রাস্তায় আমাদের হাজার হাজার ভাইদের রক্তের দাগ শুকায় নাই। ওই বোঝাপড়া শেষ না করে সে যদি দিল্লিতে মইরা যায় তাহলে আমাদের আফসোসটা থেকে যাবে। তাকে দেশে এনে রশিতে ঝুলিয়ে তার ফাঁসির রায় কার্যকর করলে আমাদের অন্তরে শান্তি হবে। 

পরে তিনি ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে এসব হত্যাকাণ্ডে জড়িত ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।  

এ সময় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা।

এ উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা টেকনাফ বাসস্টেশন থেকে একটি মিছিল বের করেন। পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

কক্সবাজার আমার বাড়ি হওয়া তো অপরাধ নয়, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার আমার বাড়ি হওয়া তো অপরাধ নয়, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

আরও পড়ুন

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

ঢাকায় বিক্ষোভ মিছিল রিজভীর

ঢাকায় বিক্ষোভ মিছিল রিজভীর

রাশেদ খাঁনের ক্ষোভ হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম