Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেন মোর্শেদুল হক। একই সঙ্গে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ছাত্রদলকে ‘জোরালো পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে সংবাদ লেখার ভাষা শেখানোর কথাও উল্লেখ করেন তার স্ট্যাটাসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়? প্রথম আলোর মতো জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লিখানো শিখাতে হবে এদের।’

জানা গেছে, সম্প্রতি দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা এরফান কক্সবাজার শহর ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার পরিবারের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফান হামলা ও হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে।

সাংবাদিক এরফানের অভিযোগ, ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার নেতৃত্বে একটি দল সেখানে মব সৃষ্টি করে তাকে হেনস্তা করে। এ ঘটনা নিয়ে টেলিগ্রাম নিউজে সংবাদ প্রকাশের পর প্রতিবেদনটি সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এর ধারাবাহিকতায় মোর্শেদুল হক ফেসবুকে ওই হুমকিমূলক স্ট্যাটাস দেন বলে জানান টেলিগ্রাম নিউজের সম্পাদক  জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্য-প্রমাণ উপস্থাপন কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি কিংবা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সাংবাদিকের ওপর হামলার অভিযোগের পর সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এমন মন্তব্য সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে ছাত্রদল নেতা মোর্শেদুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান প্রথমে বিষয়টিকে বিব্রতকর উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরে জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মোর্শেদুল হককে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

দুই যুবদল নেতার অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি

কক্সবাজার আমার বাড়ি হওয়া তো অপরাধ নয়, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার আমার বাড়ি হওয়া তো অপরাধ নয়, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নাফ নদীতে অভিযান, ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

রোহিঙ্গাদের শিক্ষা-নিরাপত্তার খোঁজ নিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

ইনানীতে গ্যাসের বিশাল মজুতের ইঙ্গিত

ইনানীতে গ্যাসের বিশাল মজুতের ইঙ্গিত

আরও পড়ুন

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম