Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ঢাকায় বিক্ষোভ মিছিলে রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

ঢাকায় বিক্ষোভ মিছিলে রিজভী

রাজধানীর শাহবাগে দেশজুড়ে পতিতদের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে বিএনপি।

Advertisement

ফ্যাসিস্টদের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে সারাদেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।   

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে দেশজুড়ে পতিতদের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিল পূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিস্টরা গাড়িতে আগুন ও পুলিশ বক্সে আগুন দিচ্ছে। কয়েকটা ককটেল বিস্ফোরণে আগুন লাগিয়ে ওরা জনগণের সরকারকে ব্যর্থ করবে, এটা ভেবেছে। ওরা নাকি হত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। ওদের বিরুদ্ধে এ দেশের মানুষ ওদেরকে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে এ দেশের মানুষকে আটকাতে পারবে না। 

     

তিনি বলেন, শেখ হাসিনা শিশু খুন করেছে, স্কুলের ছাত্রদেরকে হত্যা করেছে, ইউনিভার্সিটির ছাত্রদেরকে হত্যা করেছে,  রিক্সাওয়ালাকে হত্যা করেছে, শ্রমিকদের হত্যা করেছে, সেই হত্যাকারীকে নাকি ফিরিয়ে নিয়ে আসতে পতিতরা অগ্নি সন্ত্রাস করছে। সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য গণতন্ত্রী রাজনৈতিক দল তারা সদা প্রস্তুত আছে।  

রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তার অঙ্গীকারের প্রতি বিরোধী দলের নেতাও সমর্থন দিয়েছেন। বিশেষ করে যারা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল এক হয়ে কাজ করছে।  

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম, মৎস্য দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

আরও পড়ুন

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

ঢাকায় বিক্ষোভ মিছিলে রিজভী

ঢাকায় বিক্ষোভ মিছিলে রিজভী

রাশেদ খাঁনের ক্ষোভ হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম