Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

ফাইল ছবি

Advertisement

জামালপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় আসামি করা হয়েছে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে। অভিযোগ উঠেছে, মামলার এজাহারে জেলা ছাত্রদলের এক সক্রিয় কর্মীকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এবং জেলা বিএনপির সাবেক এক সহ-সম্পাদককে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। 

তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে এমন অসংগতির ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। রাজনৈতিক পরিচয় যাচাই না করেই তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা- তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

মামলায় ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির নাম মো. নাঈম। তিনি জামালপুর শহরের আলিহারপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার পরিবারের দাবি, দীর্ঘ সাত বছর ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি অনুমোদিত জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদল দক্ষিণ শাখার কমিটিতে সদস্য পদ পান নাঈম। শুধু তাই নয়, নিজ এলাকার নিজের দোকানঘরেই বিএনপির কার্যালয় স্থাপন করেছেন তিনি। ওই কার্যালয়ের জন্য নাঈম কিংবা তার পরিবার কোনো ভাড়া নেন না বলেও জানা গেছে।

অন্যদিকে, একই মামলায় পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানীকে। তার দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

গত ৯ নভেম্বর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীনের দায়ের করা নাশকতার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩৭ জনকে আসামি করা হয়। মামলার ২৮নং আসামি করা হয়েছে মো. নাঈমকে। এজাহারে তাকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই মামলার ৩নং আসামি জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানীকে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

এর আগেও ২০২৫ সালের ১৬ জানুয়ারি জামালপুর সদর থানায় দায়ের করা অপর একটি নাশকতার মামলায় নাঈমকে ১৯নং আসামি করা হয়েছিল। ওই মামলাতেও তাকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, নাঈম ২০১৭ সাল থেকে ছাত্রদলের সঙ্গে জড়িত। ২০২২ সালে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদলের একজন নেতাকে ছাত্রলীগ নেতা উল্লেখ করে মামলা করা উদ্দেশ্যপ্রণোদিত। 

জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আজাদ রূহানী জানান, জেলা বিএনপির বর্তমান কমিটির আগের কমিটিতে তিনি সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিএনপির সব আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। গত ৭ নভেম্বরও বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। এরপরও তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করে মামলায় আসামি করার কারণ বুঝতে পারছেন না। কারা, কী উদ্দেশে তাকে মামলায় জড়িয়েছেন, সেই হিসাব মেলাতে পারছেন না বলে জানান তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আজাদ রূহানী।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন। তিনি জানান, তাদের অভিযোগ সঠিক নয়। তারা সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ নভেম্বর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করবে।

রাজনৈতিক পরিচয় নিয়ে এমন অভিযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি উঠেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার

ছাত্রশিবিরের প্রতি যে আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি রাকিব

ছাত্রশিবিরের প্রতি যে আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি রাকিব

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

আরও পড়ুন

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম