Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় এ মামলা করেন।

স্থানীয় লোকজন, রেলওয়ে পুলিশ ও স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের ‘ড’ বগির চারটি আসন পুড়ে যায়। আগুন দেখে ট্রেনের গার্ড ও যাত্রীসেবা কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওড় এক্সপ্রেস।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী ছিল না। স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।

পরে এ ঘটনায় রাতেই ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেন স্টেশনে প্রবেশ করার পর থেকেই সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ। এ ছাড়া আরও বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, মামলায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

বাসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: নাজিম উদ্দীন

গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন

গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন

শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

ধর্ষণের শিকার শিশুর সন্তানের আজীবন দায়িত্ব রাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর সন্তানের আজীবন দায়িত্ব রাষ্ট্রের

আরও পড়ুন

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম