Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

ফাইল ছবি

Advertisement

ফেনীর দাগনভূঞা বাজারে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের পুরাতন থানা রোড এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

আহতদের মধ্যে রয়েছেন- ইমাম হোসেন মিলটন, সোহেল রানা, কাজী পলাশ, মোস্তফা হাসান, মাহমুদ আরমান, ইস্রাফিল, ইব্রাহিম, এমদাদুল হক শাহীন, আরিফুল ইসলাম, রিয়াদ, মোজাম্মেল হক মাসুদ, তোফায়েল, জায়েদুল ইসলাম ও কামরুল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সমর্থকরা পুরাতন থানা রোডের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের বড় ভাই কাজী পলাশের নেতৃত্বে একটি দল সেখানে গেলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। 

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদ বলেন, আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ কাজী পলাশ এসে মাসুদ ভাইকে তুলে নিয়ে যেতে চান। এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তিনি ও তার লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমাদের কয়েকজন আহত হন।  

বিএনপির আহ্বায়ক আকবর হোসেন যুগান্তরকে জানান, দীর্ঘদিন বিএনপির নাম ভাঙিয়ে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মাদককারবারি জামসেদুর রহমান ফটিক (বহিষ্কৃত) ও তার ভাইসহ দাগনভূঞাকে অশান্ত করে আসছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় নির্যাতিতারা প্রতিরোধ করার শপথ নেয়। ত্যাগী নেতাকর্মীরা দাগনভূঞাকে শান্তির জনপদ রাখার প্রত্যয়ে পাহারা দিচ্ছে। ফটিকের ভাই পলাশ সন্ত্রাসী কায়দায় ত্যাগীদের চায়ের দোকান থেকে উঠিয়ে নিতে গেলে তাদেরকে রক্তাক্ত জখম করে।

অন্যদিকে কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, দাগনভূঞাকে অশান্ত করার লক্ষ্যে তারা আজকের এ ঘটনা ঘটিয়েছে। আমার ভাই পলাশ ঘটনার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে গেলে তাকে ইট দিয়ে আঘাত করা হয়। এতে তার বুকে ও গালে আঘাত লাগে। এটি তাদের পরিকল্পিত ঘটনা।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেদেপল্লীতে মিলল বস্তাভর্তি টাকা-মাদক

বেদেপল্লীতে মিলল বস্তাভর্তি টাকা-মাদক

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ রবিনের বাড়িতে হামলা

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ রবিনের বাড়িতে হামলা

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

আরও পড়ুন

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম