ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লী থেকে উদ্ধারকৃত টাকা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লীর মাদক আস্তানায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে ফেনী মডেল থানা পুলিশ এ অভিযান শুরু করে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেদ কামাল বলেন, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও টাকার পরিমাণ এবং আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। অভিযান এখনো চলমান রয়েছে।

-6af469f2620b7.jpg)