Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারা। ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে জাহিদুল ইসলাম বিটুলের সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে।

গ্রেফতাররা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল, তারাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য ফজলুল হক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করার অভিযোগে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করেন। পরে সদর ও মুক্তাগাছা থানা পুলিশকে খবর দেওয়া হলে দুই থানার পুলিশের সমন্বয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিটুলের কাছ থেকে আরও তথ্য জানতে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

ফেসবুকে অশালীন মন্তব্য আ.লীগ কর্মীকে পেটানোর ভিডিও প্রকাশ এনসিপি নেত্রীর

আরও পড়ুন

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা গ্রেফতার

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার মামলা

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম