Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চার মাস আগে বাল্যবিয়ে, তিন মাসে বিচ্ছেদ, অতঃপর...

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

চার মাস আগে বাল্যবিয়ে, তিন মাসে বিচ্ছেদ, অতঃপর...

Advertisement

বয়স মাত্র ১৫ বছর। অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাল্যবিয়ে হয়েছিল। বিয়ের তিন মাসের মাথায় বিচ্ছেদ। এরপর বাবার বাড়িতে ফিরে আসা। এরই মধ্যে পারিবারিক মনোমালিন্য। শেষপর্যন্ত নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল কিশোরী আশামনিকে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট কেন্দ্রীয়পাড়া গ্রামে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আশামনি ওই গ্রামের দিনমজুর আলম মিয়া ও শাহিদা বেগমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে লালমনিরহাট জেলার বড়বাড়ী এলাকার এক যুবকের সঙ্গে আশামনির বাল্যবিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে বাবার বাড়িতে এসে স্বামীর বাড়িতে ফিরে যেতে চাইছিল না আশামনি। বিয়ের তিন মাস পর তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে সে বাবার বাড়িতেই থাকত। স্থানীয়দের অভিযোগ, তার স্বামী নেশায় আসক্ত ছিলেন।

পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন রাতে আশামনি চুলার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় অসাবধানতাবশত চুলার আগুন তার গামছায় লাগে। বিষয়টি জানতে পেরে তার বাবা মোবাইল ফোনটি পুড়িয়ে দেন বলে জানা গেছে। এ নিয়ে বাবার সঙ্গে তার মনোমালিন্য ও মারধরের ঘটনা ঘটে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার দিন সকালে আশামনির মা শাহিদা বেগম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঝাড়ু দেওয়ার কাজে যান। যাওয়ার আগে ছোট ছেলেকে আশামনির কোলে দিয়ে যান। কিছুক্ষণ পর আশামনি শিশুটিকে মায়ের কাছে দিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর নিজ ঘরে গিয়ে ওড়না দিয়ে ঘরের ধন্নার সঙ্গে ফাঁস নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটু শাসন করার কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাত্র ১৫ বছর বয়সে আশামনির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাবিননামা হাতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, অতঃপর...

কাবিননামা হাতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, অতঃপর...

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

দেশি ছাগলের একসঙ্গে ৫ ছানার জন্ম

দেশি ছাগলের একসঙ্গে ৫ ছানার জন্ম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

লাউ ৩ টাকা, তবুও পচছে মাঠেই

লাউ ৩ টাকা, তবুও পচছে মাঠেই

হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

আরও পড়ুন

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম