Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ তুলে এর প্রতিবাদে তার নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকালের দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা প্রমুখ। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো সক্রিয় থাকার প্রমাণ দিচ্ছে।

তারা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুদিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে খেটে খাওয়া মানুষ

দুদিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে খেটে খাওয়া মানুষ

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে সাদা রং দিল দুর্বৃত্তরা

রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে সাদা রং দিল দুর্বৃত্তরা

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, অপেক্ষায় প্রহর গুনছেন স্বামী-ছেলে

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, অপেক্ষায় প্রহর গুনছেন স্বামী-ছেলে

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

চার মাস আগে বাল্যবিয়ে, তিন মাসে বিচ্ছেদ, অতঃপর...

চার মাস আগে বাল্যবিয়ে, তিন মাসে বিচ্ছেদ, অতঃপর...

আরও পড়ুন

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

গোদাগাড়ী পৌর আ.লীগের সভাপতি রবিউল গ্রেফতার

গোদাগাড়ী পৌর আ.লীগের সভাপতি রবিউল গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম