Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

এমআর রুবেল

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক এমআর রুবেলের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ভুক্তভোগী ওই সাংবাদিক বাদী হয়ে ভৈরব থানায় অভিযোগটি করেন।

অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী এমআর রুবেল দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি। অভিযোগে নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন—শুভ মিয়া (২৫), রুবেল মিয়া (২৮) ও আরাফাত মিয়া (২৬)। তাদের সবার বাড়ি শহরের কমলপুর এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর শহরের কমলপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক এমআর রুবেল। সেখানে ঘটনার ভিডিও ধারণ করার সময় কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

দোকানে দুইজনের বাগবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

দোকানে দুইজনের বাগবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

আরও পড়ুন

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

গোদাগাড়ী পৌর আ.লীগের সভাপতি রবিউল গ্রেফতার

গোদাগাড়ী পৌর আ.লীগের সভাপতি রবিউল গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম