Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দোকানে দুইজনের বাগবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

দোকানে দুইজনের বাগবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

Advertisement

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে দোকানের ভেতর দুইজনের বাগবিতণ্ডা থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বাজিতপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আহতরা বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে বাজিতপুর বাজারের এমপি মার্কেটের সামনে কৈলাগ ইউনিয়ন ও পৌরসভার দরিঘাগটিয়া এলাকার দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে এমন ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা।

জানা গেছে, এমপি মার্কেটের সামনে একটি মোবাইল ফোনের দোকানের ভেতর দরিঘাগটিয়া এলাকার কালাম ও কৈলাগ এলাকার জিদানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুরাদের দোকানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন সমবেত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে পুরো বাজার এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তবে বিভিন্ন দিক থেকে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে পুলিশকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পঞ্চমবারের মতো সিনেটর হলেন কিশোরগঞ্জের মুজাহিদ

পঞ্চমবারের মতো সিনেটর হলেন কিশোরগঞ্জের মুজাহিদ

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

কিশোরগঞ্জ গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

আরও পড়ুন

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

কয়রা উপজেলা এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে যারা

কয়রা উপজেলা এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে যারা

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম