কয়রা উপজেলা এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে যারা
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার কয়রা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিককে আহ্বায়ক এবং নাসরুল্লাহ শরীফকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) খুলনা জেলা এনসিপির আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএম আব্দুল ওহাব, আব্দুল কাদের রাজু ও মো. জাহাঙ্গীর আলম।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজহারুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. শরীফুল ইসলাম, মো. আব্দুর রহিম ও শায়েখ ফরিদ উদ্দিনকে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও মো. রাসেল আহমেদ। দপ্তর সম্পাদক করা হয়েছে আতাউর রহমানকে।
