Logo
Logo
×

Advertisement

জাতীয়

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে রাস্তার দুধারে মানুষের ভিড়

Advertisement

প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সঙ্গে মিশে হাত মেলালেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় প্রবেশের সময় বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় পথসভাস্থলে গাড়ি থেকে নেমেই তিনি সরাসরি চলে যান অপেক্ষমাণ মানুষের কাছে।

দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান, কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এমন আচরণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো পথসভাস্থলে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে জেলার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় পথসভার আয়োজন করা হয়। তাকে অভ্যর্থনা জানিয়ে মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তিন সদস্যের একটি দল দায়িত্ব পালন করছিল।

প্রধানমন্ত্রী পৌঁছার আগেই তারা মঞ্চের সামনে অপেক্ষা করছিলেন। দুপুর ২টা ১৬ মিনিটে তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটি পথসভা মঞ্চের পাশে এসে থামে। তবে অভ্যর্থনার দায়িত্বে থাকা নেতারা তার কাছে পৌঁছার আগেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের ভিড়ে চলে যান প্রধানমন্ত্রী।

এ সময় কোনো আনুষ্ঠানিকতা বা প্রটোকলের তোয়াক্কা না করে উপস্থিত মানুষের সঙ্গে হাত মেলাতে থাকেন তিনি।

প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত আচরণে আনন্দে উদ্বেলিত হন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পথসভাস্থলে উপস্থিত অনেককে বলতে শোনা যায়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য বিরল। প্রধানমন্ত্রী হয়েও মঞ্চে ওঠার আগে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে হাত মেলানো ও কুশল বিনিময়ের বিষয়টি উপস্থিত মানুষের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

এ সময় মঞ্চে উঠে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে তিনি রূপসা ব্রিজ পার হয়ে আসেন খুলনা শহরে। শহরের কেন্দ্রস্থল ডাকবাংলো মোড়ের মঞ্চে অনির্ধারিত পথসভায় বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। আমি আজ খুলনায় এসেছি নতুন কুঁড়ি উদ্বোধন করতে। আমরা খেলাধুলার মাধ্যমে প্রতিটি স্তরে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের

আরও পড়ুন

দেশে জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

দেশে জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম