Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

আশালতা সাহা

Advertisement

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আশালতা সাহা (৯০) পরলোকগমন করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার জয় টাওয়ারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিকাল ৪টায় নরসিংদী মহাশ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বিশ্বজিৎ সাহা দৈনিক যুগান্তর ও এনটিভির নরসিংদী জেলা প্রতিনিধি এবং ছোট ছেলে সঞ্জিত সাহা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

আশালতা সাহা জীবদ্দশায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারী উদ্যোক্তা ও সমাজকর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে কাজ করেছেন। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য নারীকে স্বাবলম্বী করে তুলতে ভূমিকা রাখেন তিনি। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অবদান ছিল।

তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাব, বাংলাদেশ মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ‘এআই কারসাজি’ বলছেন ভূমি কর্মকর্তা

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ‘এআই কারসাজি’ বলছেন ভূমি কর্মকর্তা

সংঘর্ষের জন্য নেওয়া হচ্ছিল ১৪০ রাউন্ড গুলি, ধরা পড়লেন নারী

সংঘর্ষের জন্য নেওয়া হচ্ছিল ১৪০ রাউন্ড গুলি, ধরা পড়লেন নারী

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আরও পড়ুন

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

কয়রা উপজেলা এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে যারা

কয়রা উপজেলা এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে যারা

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম