Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে পাওনা টাকা আদায়ের দাবিতে ইতালি প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে সাংবাদিকদের সহযোগিতায় প্রায় সাত ঘণ্টা পর তাদের উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার গজারিয়া গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া দুজন হলেন- গজারিয়া গ্রামের ইতালি প্রবাসী আল আমিনের স্ত্রী জ্যোতি বেগম (৩৩) এবং একই এলাকার ইউনিয়ন ছাত্রদল কর্মী সাইম মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া গ্রামের বেপারি বাড়ির বকুল মিয়ার ছেলে ইয়াছিন মিয়াকে সাগরপথে লিবিয়া থেকে ইতালি পাঠানোর জন্য একই এলাকার বাসিন্দা লোকমানের সঙ্গে ৩০ লাখ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী টাকা দিয়ে ইয়াছিন ইতালিতে পৌঁছান।

তবে ইয়াছিনের পরিবারের দাবি, তাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে। এ কারণে লিবিয়া প্রবাসী লোকমানের কাছে তারা টাকা পাওনা বলে দাবি করেন।

এ টাকা আদায়ের জন্য লোকমানের বোন জ্যোতি বেগম ও তার বন্ধু সাইম মিয়াকে সোমবার দুপুর ২টার দিকে ভৈরব বাজারে যাওয়ার পথে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ইয়াছিনের বাবা বকুল মিয়া ও চাচা গোলাপ মিয়া তাদের বাড়িতে নিয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন বলে ভুক্তভোগীরা জানান।

ভুক্তভোগীর স্বজনরা বিষয়টি ভৈরব থানার ওসিকে জানালে তাদের উদ্ধারে পুলিশ পাঠানো হয়। তবে প্রথম দফায় পুলিশ তাদের উদ্ধার করতে পারেনি। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ আবার ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন সাংবাদিক সেখানে পৌঁছলে তাদের সহযোগিতায় রাত ১০টার দিকে তালাবদ্ধ ঘর থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ভুক্তভোগী ছাত্রদল কর্মী সাইম মিয়া বলেন, ‘লিবিয়া প্রবাসী লোকমান আমার বন্ধু। সোমবার দুপুর ২টার দিকে ভৈরব বাজারে যাওয়ার পথে বন্ধুর বোনসহ আমাকে সিএনজি থেকে নামিয়ে মারধর করে ঘরে আটকে রাখা হয়। তারা বলে, লোকমানকে বলো আমাদের পাওনা টাকা দিয়ে তোমাদের ছাড়িয়ে নিতে।’

জ্যোতি বেগম বলেন, ‘আমার মেয়েকে ডাক্তার দেখাতে ভৈরবে যাওয়ার পথে আমাকে ও আমার ভাইয়ের বন্ধুকে আটকিয়ে মারধর করে সাত ঘণ্টা আটকে রাখা হয়। তারা যদি টাকা পেয়ে থাকে, তাহলে সেই টাকা আমার ভাইয়ের কাছে পাবে। আমার ভাই তো চুক্তি অনুযায়ী তাদের ছেলেকে ইতালিতে পাঠিয়েছে। তাহলে কিসের টাকা পাওনা?’

এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক মিয়া বলেন, আটক ব্যক্তিদের বিকালে থানা থেকে উদ্ধার করতে কারা গিয়েছিলেন, তা আমি জানি না। রাতে দায়িত্বে যোগ দিয়ে ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ঘরে আটকে রাখা দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

কিশোরগঞ্জ গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

আরও পড়ুন

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম