Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আবদুর রহমান ও জুবায়ের

Advertisement

কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে আবদুর রহমান (৪) ও একই গ্রামের জুয়েল রানার ছেলে জুবায়ের (৫)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশু বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দুই শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

লালমাই থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। খেলাধুলার সময় তারা পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

আরও পড়ুন

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

প্রবাসীর স্ত্রী ও ছাত্রদল কর্মীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছে’— তাশরীফের মা

‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছে’— তাশরীফের মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম