Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

Advertisement

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

Advertisement

কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের সাজা থেকে বাঁচতে দীর্ঘ ২০ বছর ধরে পালিয়ে ছিলেন মো. হুমায়ূন কবির নামে এক ব্যক্তি; কিন্তু শেষ রক্ষা হলো না তার।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার থেকে ১৪ বছরের সাজাপ্রাপ্ত মো. হুমায়ূন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হুমায়ূন কবির নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের মরহুম আনু মিয়ার ছেলে।

নাঙ্গলকোট থানার এএসআই শাহাদাত হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে পরশুরাম থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে টেটেশ্বর বাজারে অভিযান চালানো হয়। এ সময় হুমায়ূন কবিরকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় দায়ের করা দুটি মামলায় তিনি ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

আরও পড়ুন

চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন

চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

২০২৭ সালে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৭ সালে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম