বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০
Advertisement
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নির্বাচনি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি নেতা ও সাংবাদিকসহ ১০ জন কারাগারে।
রোববার (২৫ অক্টোবর) হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল হক জহর এবং দৈনিক আমার দেশ পত্রিকার তিতাস প্রতিনিধি মো. জুয়েল রানাসহ ১০ জন কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক জুয়েল রানার পরিবার।
মামলার নথি পর্যালোচনা করে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার তিতাস উপজেলার পাঙ্গাশিয়াস্থ অস্থায়ী নির্বাচনি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ধানের শীষের সমর্থক মো. মনিরুজ্জামান বাদী হয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে ২০ জনকে আসামি করে মামলাটি করেন।
সাংবাদিক জুয়েল রানার বাবা জহিরুল ইসলাম দাবি করে বলেন, এ ঘটনার সঙ্গে আমার ছেলে কোনোভাবেই জড়িত না। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচার বিভাগের কাছে মামলাটির পুনরায় নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

