Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুদিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে খেটে খাওয়া মানুষ

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

দুদিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে খেটে খাওয়া মানুষ

আবহাওয়ার এমন পরিবর্তনে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

Advertisement

দুদিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে। সকাল থেকে বিকাল পর্যন্ত আকাশ থাকছে ঘন মেঘে ঢাকা। এর সঙ্গে হালকা কুয়াশা ও হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। আবহাওয়ার এমন পরিবর্তনে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঠান্ডা উপেক্ষা করে কৃষিজমি ও শহরে কাজ করতে হচ্ছে তাদের। ঘন মেঘে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের কৃষিজমিতে নিড়ানির কাজ করছিলেন দিনমজুর সাদেক মিয়া। তিনি বলেন, আজ বেলা দেখা যায়নি, কালকের চেয়ে আজ ঠান্ডা বেশি। কাজ করতে একটু সমস্যা হচ্ছে।

একই এলাকায় ফুলকপি তুলছিলেন কৃষক আজমত আলী। তিনি বলেন, বাহে, ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে হাত অসাড় হয়া যায়।

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ের ব্যবসায়ী আবু সাঈদ বলেন, সকালে প্রচুর কুয়াশা থাকে, সেই সঙ্গে ঠান্ডাও। গতকালও সূর্যের দেখা পাওয়া যায়নি। আজও রোদের দেখা নেই।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে এ অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আকাশে ঘন মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না। আগামী দুই থেকে তিন দিন এমন পরিস্থিতি থাকতে পারে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

ঝালমুড়ির ভ্যানেই আগাম নির্বাচনি প্রচারণা, ইউপি সদস্য হতে চান আফজাল

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায় পাঁচ করণীয়

শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায় পাঁচ করণীয়

হালকা শীতে শিশুর পোশাক নির্বাচনে যে ভুলগুলো এড়াবেন

হালকা শীতে শিশুর পোশাক নির্বাচনে যে ভুলগুলো এড়াবেন

রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে সাদা রং দিল দুর্বৃত্তরা

রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে সাদা রং দিল দুর্বৃত্তরা

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা? জানুন মুক্তির উপায়

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা? জানুন মুক্তির উপায়

আরও পড়ুন

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম